দৌলতপুরে তীব্র শীতে ছিন্নমুল ও শ্রমজীবী মানুষের দূর্ভোগ

fay 6 13 1 24 দৌলতপুরে তীব্র শীতে ছিন্নমুল ও শ্রমজীবী মানুষের দূর্ভোগদৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। সেইসাথে বেড়েছে ছিন্নমুল ও শ্রমজীবী মানুষের দূর্ভোগ। ভোর হতেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সর্বত্র। ঠান্ডা ও হিমেল হাওয়ায় কৃষিকাজ হচ্ছে ব্যহত। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে তাপ নিতে হচ্ছে ছিন্নমুল অসহায় মানুষদের। শীত ও ঠান্ডায় হাসপাতালগুলিতে বেড়েছে ঠান্ডাজনিত শিশু সহ বিভিন্ন রোগীর সংখ্যা। গতকাল শুক্রবার দেখা মিলেনি সূর্যের। ফলে তীব্র শীত ও কনকনে হিমেল ঠান্ডা হাওয়ায় জবুথুবু অবস্থায় কেটেছে শীতার্থ ছিন্নমুল মানুষের। তবে শীতের তীব্রতা বাড়লেও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি সরকারী দপ্তরকে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।