দৌলতপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মহাসিন আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপির মনোনিত মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, ভেড়ামারা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক বি এম শামীমুল হক শিপলু। সভা সঞ্চালনায় ছিলেন, দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম বখতিয়ার খান। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে সভায় দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নব গঠিত  দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নব গঠিত দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সকল সদস্যবৃন্দ দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।