দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের শীতবস্ত্র বিতরণ

দৌলতপুর প্রতিনিধি ॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ঢাকা মহনগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল কুষ্টিয়ার দৌলতপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। গতকাল শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চুয়ামল্লিকপাড়া গ্রামে উপস্থিত দরিদ্র ও শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর বিএনপি’র আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও দৌলতপুর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর বিএনপি’র যুগ্মআহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল ও দৌলতপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণপূর্ব উপস্থিত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৌলতপুর বিএনপি’র আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও দৌলতপুর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন। দৌলতপুর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়ামল্লিকপাড়া গ্রামের আলাউদ্দিন বাদলের বাসভবন চত্বরে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।