দৌলতপুরে সন্ত্রাসী আকিদুলের অস্ত্রের মহড়া  

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা। এই উপজেলার   প্রায় ৪৭ কিলোমিটার ভারত সীমান্ত লাগোয়া। প্রতি রাতেই সীমান্ত পার হয়ে চোরাই পথে আসছে অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র। 

এদিকে সীমান্তে মাদক ও অস্ত্র ব্যবসার বিশাল এক বাহিনী তৈরির অভিযোগ উঠেছে বিলগাথুয়া গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে আকিদুল ইসলামের বিরুদ্ধে।  আকিদুলের নামে মাদক, অস্ত্র, মারামারি সহ ১২ টির অধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।  

আকিদুলের অবৈধ অস্ত্রের মহড়ায় আবারও অশান্ত হয়ে উঠেছে বিলগাথুয়া গ্রাম। প্রশাসনের  অসাধু ব্যক্তিদের  সাথে আকিদুলের  সখ্যতা গড়ে উঠায় দখলে নিতে  চাই আকিদুল বিলগাথুয়া গ্রামের  হাটঘাট সহ সকল স্থাপনা বলে অভিযোগ সচেতন মানুষের। এ বিষয়ে জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ দাবি করেন,  আকিদুল আগে শুধু ভারত থেকে রাতের আঁধারে চোরাই পথে মাদক নিয়ে আসতো এবং লুকিয়ে থাকতো। কিন্তু বর্তমানে তার প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সাথে সখ্যতা হওয়ার কারনে সে মানুষকে মানুষ মনে করেনা।

 সে চাই সকল কিছু তার নেতৃত্বে হোক। গত ১৪ জুন তার সহযোগী রুবেলের বাড়িতে একটি বোমা বিস্ফরণ হয় যা তদন্ত করলে পাওয়া যাবে।  এভাবে চলতে থাকলে এলাকায় এক সময় ভয়াবহ পরিস্থিতি রুপ নিবে। 

এ বিষয়ে আকিদুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে কোন কথা বলবেন না বলে জানিয়ে দেন।

 এ বিষয়ে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাকিবুল হাছান বলেন,  একটি হাটকে কেন্দ্র করে বিলগাথুয়া গ্রামে দুই গ্র“পের মাঝে ঝামেলা চলছে। তবে আইনের পরিপন্থী কোন কাজ কেউ করলে তাকে ছাড় দেওয়া হবে না।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।