দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় করেন্ট জাল ও পটকা আটক

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মালিক বিহীন ভারতীয় করেন্ট জাল ও পটকাবাজি আটক। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে এ ভারতীয় করেন্ট জাল ও পটকাবাজি আটক করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, গোপন সংবাদের বিত্তিতে গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে

কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন  বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র দিক-নির্দেশনায় নাঃ সুবেঃ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে উদয়নগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/৭-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭৩ কেজি কারেন্ট জাল ও ২৬ হাজার ৫শ পিচ চকলেট পটকাবাজি আটক করেন বিজিবি। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৯২ হাজার ৫শ টাকা। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।