ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জনে স্ত্রী বললেন, যা ঘটছে তা ক্ষমার অযোগ্য

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। প্রবীণ এই তারকা ভেন্টিলেশনে থাকার খবর এবং তার মৃত্যুর ভুয়া সংবাদ সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এই গুজবের জেরে ধর্মেন্দ্রের স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এষা দেওল মুখ খুলেছেন, এসব খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘ক্ষমাহীন’ হিসেবে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

গুঞ্জন যখন তুঙ্গে পৌঁছায়, তখন পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন এষা দেওল। তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতিতে জানান, তার বাবার অবস্থা স্থিতিশীল। তিনি লেখেন, “ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকলকে অনুরোধ করছি আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য। বাবার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।”

ধর্মেন্দ্রের স্ত্রী হেমা মালিনীও ছড়ানো ভুয়া খবর নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। কীভাবে সত্যিটা না জেনে এ ধরনের ভুয়া সংবাদ ছড়ানো হতে পারে, আমার কোনো ধারণা নেই। যেখানে অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বহীনতার পরিচয়। দয়া করে পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানান।”

পরিবার নিশ্চিত করেছে, বলিউডের ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত ধর্মেন্দ্র বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসার প্রতি যথাযথভাবে সাড়া দিচ্ছেন। গুজবে কান না দিতে এবং পারিবারিক গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য ধর্মেন্দ্রের পরিবারের পক্ষ থেকে সর্বসাধারণের কাছে অনুরোধ জানানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।