ধর্ম অবমাননার অভিযোগে জরিমানার মুখে ইন্টার মিলানের অধিনায়ক

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনাকাঙ্ক্ষিত এক দুঃসংবাদ পেলেন ইন্টার মিলান অধিনায়ক লাওতারো মার্তিনেজ। ছন্দে থাকা এই আর্জেন্টাইন তারকাকে ধর্ম অবমাননার অভিযোগে জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)

বিতর্কের সূচনা হয় গত ১৬ ফেব্রুয়ারি, সিরি আ’তে জুভেন্টাসের বিপক্ষে এক ম্যাচের পর। ম্যাচ শেষে ফেডারেল প্রসিকিউটরের দপ্তর মার্তিনেজের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, ম্যাচ চলাকালে মার্তিনেজ দুইবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন, যা টেলিভিশন সম্প্রচারে স্পষ্টভাবে ধরা পড়ে।

এক বিবৃতিতে এফআইজিসি জানায়, মার্তিনেজের এই আচরণ স্পোর্টিং জাস্টিস কোডের ৩৭ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যা শাস্তিযোগ্য অপরাধ এবং এক ম্যাচের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। তবে আলোচনার পর তাঁর শাস্তি নির্ধারণ করা হয় ৫ হাজার ইউরো জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা।

প্রথমদিকে নিজের নির্দোষতার কথা জানিয়ে মার্তিনেজ বলেন, আমি কখনোই সেই শব্দগুলো উচ্চারণ করিনি। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শেখানোর চেষ্টা করি। এ ঘটনা আমার জন্য যন্ত্রণাদায়ক। তবে তদন্ত চলাকালে পাওয়া অডিও রেকর্ডিং মার্তিনেজের বক্তব্যকে নাকচ করে দেয় এবং তাঁর বিরুদ্ধে অভিযোগের যথাযথ প্রমাণ পাওয়া যায়। এরপরই এফআইজিসি তাঁকে জরিমানার সিদ্ধান্ত জানায়।

সিরি আ’তে এ ধরনের শাস্তির নজির আগে থেকেই রয়েছে। ২০২১ সালের মার্চে গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকেও একই অভিযোগে জরিমানা গুনতে হয়েছিল। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন বিতর্ক ও শাস্তি নিঃসন্দেহে মার্তিনেজ এবং ইন্টার মিলানের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

 

 

 

খবরওয়ালা/এমবি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।