ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

দেশ জুড়ে ধর্ষণের ঘটনায় দোষীদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৮ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিরে অংশ নেন। এসময় শিশু আছিয়াসহ দেশ জুড়ে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তোলেন তারা। 

জানা গেছে, প্রথমে সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা মিছিল শুরু করলে পরবর্তীতে শহীদুল্লাহ হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন।এরপর তারা মিছিলটি নিয়ে ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। রাত ১টা ৩০ মিনিটেও রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে দেখা গেছে।

সে সময় ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দফা এক দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা বলেন, দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষকদের গ্রেপ্তার করার পর তাদের বিচার হয় কি না, তা আমরা জানতে পারি না। দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে।ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা বাস্তবায়ন হতে দেখি না। এ অবস্থা থেকে উত্তরণে আইন সংশোধনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

অবস্থান কর্মসূচি শেষে পরবর্তী কর্মসূচির ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। এসময় তিনি বলেন, আজ রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করলাম। রবিবার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রতিটি ধর্ষণের বিচারের দাবিতে সন্ধ্যা সাড়ে ৭টায় মশাল মিছিল করা হবে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।