ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান জামায়াত আমির

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে ধর্ষণের বিরুদ্ধে ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদের সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, মাগুরার সেই আট বছরের মেয়েশিশুর ধর্ষক ও ধর্ষণে সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই।

তিনি লেখেন, এ রকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

জামায়াত আমির আরও লেখেন- ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সমাজের সচেতন নাগরিকদেরকে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই। ধর্ষকদেরকে ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন।

এর আগে, শনিবার (৮ মার্চ) এক স্ট্যাটাসে তিনি লেখেন, নারী জাতিকে তাদের প্রাপ্য সঠিক মর্যাদা দেওয়ার ব্যাপারে যত্নশীল হোন। কারণ আপনার একজন মা আছেন, বোন এবং এবং মেয়েও থাকতে পারে। আদর্শিক সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করাই উত্তম। তার ফলাফল সব সময় চমৎকার।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।