ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

জয়পুরহাটের কালাই উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে আত্মরক্ষার্থে এক গৃহবধূ মেজবাউল ইসলাম (৪৬) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূর দাবি, মেজবাউল দীর্ঘদিন ধরে তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার রাতে বাড়িতে একা পেয়ে তিনি ধর্ষণের চেষ্টা করলে ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। তবে মেজবাউলের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

মেজবাউল ইসলাম ওই গ্রামের আলতাফ আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর শুক্রবার রাতেই গৃহবধূ কালাই থানায় মামলা দায়ের করেন। অপরদিকে শনিবার বিকেলে মেজবাউলের পরিবার থেকেও পৃথক অভিযোগ করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, উভয় অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।