ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভারতের পুনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময় অনলাইন’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, গত ১১ আগস্ট একটি হাউস পার্টিতে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

আগস্টের মাঝামাঝি সময়ে অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তারে দেরি হওয়ার কারণ জানতে চাইলে পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া জানান, অভিযোগের পর থেকেই আশিস পলাতক ছিলেন। তবে পুলিশ তার গতিবিধির ওপর নজর রাখছিল। তিনি আরও জানান, আশিস প্রথমে গোয়াতে যান এবং তারপর সেখান থেকে পুনেতে গেলে পুলিশের হাতে ধরা পড়েন।

অভিনেতা আশিস কাপুর

যদিও আশিসকে গ্রেপ্তার করা হয়েছে, তবে অভিযোগকারীর বক্তব্যে কিছু অসামঞ্জস্যতা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। প্রথমে অভিযোগকারী বলেছিলেন, আশিসের আয়োজিত পার্টিতে অন্য দুজন ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। কিন্তু সাত দিন পর, ১৮ আগস্ট তিনি তার বক্তব্য পরিবর্তন করে জানান, আশিস একাই তাকে ধর্ষণ করেছেন।

এই ঘটনায় শুরুতে পুলিশ গণধর্ষণের মামলা দায়ের করেছিল। তবে আশিসকে জিজ্ঞাসাবাদ করার পর পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

আশিসের অভিনয় জীবন দীর্ঘদিনের। তিনি মূলত টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘লাভ ম্যারেজ’, ‘প্রতিজ্ঞা ২’, ‘নন্দিনী’ সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে তাকে দেখা গেছে। বিশেষ করে ‘ইয়ে রিস্তা ক্যা কেহেলতা হ্যায়’ ধারাবাহিকে নিখিল চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।