ধর্ষণের শিকার তরুণীর বিষপানে মৃত্যু: প্রতিবেশী দাদার বিরুদ্ধে মামলা

দিনাজপুরে ধর্ষণের শিকার তরুণী বিষপানের ১৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বোচাগঞ্জ উপজেলার কোদালকাটি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় গত ৩০ জুন ভুক্তভোগী তরুণীর বাবা বোচাগঞ্জ থানায় প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষক মো. মোসলেম উদ্দিন (৫৮) ভুক্তভোগী তরুণীর বাবার প্রতিবেশী চাচা। সম্পর্কে তরুণী তাকে ‘দাদা’ বলে ডাকত এবং অভিযুক্তের স্ত্রীর সঙ্গে তাদের বাড়িতে থাকত। গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই তরুণী বিষপান করে। এরপর তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২৮ জুন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে ।

হাসপাতালে কিছুটা সুস্থ হওয়ার পর তরুণী জানায় যে, দাদা সম্পর্কের মোসলেম উদ্দিন তাকে ভয়ভীতি দেখিয়ে প্রায়ই ধর্ষণ করতো। গত ২৭ মে রাতেও তিনি তাকে ঘরের বাইরে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে লোকলজ্জায় ২১ জুন সে বিষপান করে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হবে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।