ধামরাইয়ে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

ঢাকার ধামরাই-টাঙ্গাইল মহাসড়কের নির্মাণ কাজে ব্যবহৃত রোলার গাড়ি, মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মো. বিপ্লব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) রাত ৭টার দিকে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাটুলিয়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক কুশুরা ইউনিয়নের বাউজা এলাকার বদরুদ্দীন মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপ্লব হোসেন ধামরাই পৌর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে মহাসড়কে পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা মহাসড়কটি অবরোধ ও ভাঙচুর চালিয়ে যুবক নিহতের প্রতিবাদ জানায়। এ সময় মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।  
পারিবারিক সূত্র জানায়, যে মারা গেছে সে আর কখনো ফিরে আসবেনা। কাজেই এ নিয়ে মামলা করে কি হবে। আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি।

ধামরাই থানার ওসি দেবাশীষ সানা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিবারের লোকজন মামলা করতে রাজি না হওয়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।