নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ

গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও আজ (৩ আগস্ট) থেকে শুরু হয়েছে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের আগামী ৩ থেকে ৭ আগস্ট প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নিজ নিজ বিভাগে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে ৫ আগস্ট সরকারি ছুটির কারণে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে যাদের এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র অন্য কোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে জমা আছে, তাদের তা উত্তোলন করে নজরুল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। আর যাদের মূল কাগজপত্র বিশ্ববিদ্যালয়েই রয়েছে, তারা রিসিভ কপি, নম্বরপত্রের ফটোকপি, রঙিন ছবি ও GST পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবে।

হল সংযুক্তির জন্য শিউলিমালা, বিদ্রোহী ও দোলনচাঁপা হলের ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এবং অগ্নিবীণা হলের ফরম সংশ্লিষ্ট হল অফিস থেকে সংগ্রহ করতে হবে।
পূর্বে প্রদানকৃত ৫০০০ টাকা বাদ দিয়ে—ইঞ্জিনিয়ারিং, সঙ্গীত, চারুকলা, থিয়েটার, ফিল্ম বিভাগে সাধারণ শিক্ষার্থীকে ৮৪৪০ টাকা আর আহত-নিহত গ্যাজেটেড পরিবারের সদস্যকে ৭৯০ টাকা । এছাড়া অন্যান্য বিভাগের সাধারণ শিক্ষার্থীকে ৮১৯০ টাকা গ্যাজেটেড পরিবার থেকে আসা শিক্ষার্থীকে ৫৪০ টাকা পরিশোধ করতে হবে। এছাড়া সবার জন্য বিভাগীয় ফি ২০০০ টাকা ও হল ফি ১১৫০ টাকা প্রযোজ্য।

সব ফি অনলাইনে সোনালী ব্যাংকের ই-সেবা অ্যাপে বা ব্যাংকে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। এরপর বিভাগ, হল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বাক্ষর নিয়ে ভর্তি ফরম রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।

ভর্তি সংক্রান্ত তথ্য বা নথিপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের gstadmission.ac.bd এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করারও পরামর্শ দেওয়া হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।