নড়াইলে ষাটোর্ধ্ব বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গার বাসিন্দা পরিতোষ কুমার অধিকারী (৬৩) নিখোঁজ হয়েছেন। গত ৬ মার্চ বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বলে জানিয়েছেন তার ছেলে চিন্ময় অধিকারী।

শুক্রবার (২৮ মার্চ) চিন্ময় জানান, পরিতোষ কুমার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে কথা বলতে পারেন না। তিনি  মানসিকভাবেও অসুস্থ। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল চেক শার্ট ও লুঙ্গি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

‘বাবা, আপনি যেখানে আছেন, দয়া করে ফিরে আসুন! আমরা খুব দুশ্চিন্তায় আছি,’— বলেন চিন্ময় অধিকারী।

পরিবারটির পক্ষ থেকে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৩৪১) করা হয়েছে।

পরিবারের সদস্যরা অনুরোধ জানিয়েছেন, যদি কেউ পরিতোষ কুমার অধিকারীকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে ০১৯২৮-৯৮০৭৪০ নম্বরে যোগাযোগ করার জন্য।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।