নবনির্বাচিত এমপি কামারুল আরেফিন কে ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় শুভেচ্ছা বিনিময়

fay 15 14 1 24 নবনির্বাচিত এমপি কামারুল আরেফিন কে ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় শুভেচ্ছা বিনিময়
মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব কামারুল আরেফিনকে ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার ৬:৩০ মিনিটের সময় ভেড়ামারা উপজেলা পরিষদ পরিদর্শনকালে উপজেলা প্রশাসন কর্তৃক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম উপজেলা সদর দপ্তরে নবনির্বাচিত এমপিকে স্বাগত জানান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।