নবাবগঞ্জে আগুনে পুড়ল ১০ বাড়ি, প্রাণ গেল এক বৃদ্ধের

দিনাজপুরের নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে ছাই হয়েছে এবং রইচ উদ্দিন (৭২) নামের এক অসুস্থ বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। রইচ উদ্দিন স্থানীয় মৃত ইউসুফ তেলির ছেলে। তিনি প্যারালাইজড থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না।

নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মুসা জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে তার আগেই ১০টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। ঘর থেকে বের হতে না পারায় রইচ উদ্দিন দগ্ধ হয়ে মারা যান। তিনি আরও জানান, আগুনে সাতটি গরুও পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, আগুনে বাড়িঘর, গরু এবং একজনের মৃত্যুতে সংশ্লিষ্ট পরিবারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত তাদের সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, মৃত ব্যক্তি প্যারালাইজড হওয়ায় ঘর থেকে বের হতে পারেননি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, শর্টসার্কিটই আগুন লাগার সম্ভাব্য কারণ, তবে বিস্তারিত তদন্ত চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।