নবীগঞ্জে রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ৯ সিএনজি ও ১টি বাস পুড়ে ছাই

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি সিএনজি অটোরিকশা ও একটি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

আজ বৃহস্পতিবার ২১ আগস্ট সকালের দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির কারণ এখনো জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে পাম্পটিও।

May be an image of fire

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।