নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় যুবদলের হামলা, ৩০ জন আহত

নরসিংদীর সদর উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা শেষে হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে বুধবার সন্ধ্যায়। জামায়াতের নেতারা অভিযোগ করেছেন, স্থানীয় যুবদল ও তাঁতী দলের নেতা-কর্মীরা এই হামলার সঙ্গে যুক্ত ছিলেন।

আহত ব্যক্তিদের মধ্যে অনেককে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির জানান, মেহেরপাড়া হামলায় ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

জামায়াতের জেলা সেক্রেটারি ও নরসিংদী-২ আসনের প্রার্থী আমজাদ হোসাইন বলেন, হামলায় মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি বখতিয়ার হোসেন এবং যুবদল নেতা ইফতিখার আলমসহ অন্তত ৪০ জনের অংশ রয়েছে। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

তিনি আরও বলেন, সভার সময় বিএনপির কিছু নেতা-কর্মী মঞ্চে গালাগালি করেছে। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক শান্ত হলেও সভা শেষে ফেরার পথে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় ৩০ জন আহত হন, এছাড়া দলের আরও ৩ কর্মী নিখোঁজ রয়েছেন।

মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি বখতিয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিএনপির স্থানীয় সভাপতি আবদুর রশিদ মিয়া হামলার অভিযোগ অস্বীকার করে জানান, উল্টো জামায়াতের হামলায় তাঁদের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, ঘটনার সত্যতা তদন্ত করা হচ্ছে।

 

খবরওয়ালা /এজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।