নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হাসান তালুকদারের (২৪) নামে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্ত করা হয়।

২৫ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়ায় এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরী (১৫) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত হাসান তালুকদার এর আগেও বিবাহ করেছিলেন এবং তাঁর বিরুদ্ধে আগের স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত হাসান মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের অভিভাবকদের জানালে হাসান ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে মেয়েটি ঘর থেকে বের হলে অভিযুক্ত ব্যক্তি তার মুখ চেপে ধরেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা করার পরপরই আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।