নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বৃদ্ধাকে হত্যা, আটক ২

বাগেরহাট চিতলমারীতে নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার উমজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম (৮০) ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং জড়িত অভিযোগে কাওসার ভাবনা (২৮) ও আনসার ভাবনা (২২) নামের দুই ভাইকে আটক করেছে।

আলেয়ার ছেলে ভ্যানচালক ফেরদাউস হাওলাদার বলেন, তাঁর দুই ছেলে ও চার মেয়ে। প্রতিবেশী যুবক কাওসার প্রায়ই তাঁর মেয়েদের হয়রানি করতেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি মেয়ে নলকূপের পানি আনতে গেলে কাওসার তাকে জড়িয়ে ধরেন। পরে সে ঘরে ফিরে কাঁদতে কাঁদতে বিষয়টি স্বজনদের জানালে দাদি আলেয়া এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কাওসার ও তাঁর ভাই আনসার ইট ও পাথরের পোঁতা দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে তিনি নিজেই পুলিশ সদস্যদের নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাওসার ও আনসার নামের দুই ভাইকে আটক করা হয়েছে। আলেয়ার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।