নাতির ভাসমান লাশ দেখে দাদার মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে নাতি সাব্বির রহমান (১৫) এর লাশ পুকুরে ভাসতে দেখে গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন তার দাদা আছির উদ্দিন (৫৫)। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সাব্বির রহমান নাকইল গ্রামের শামসুদ্দিনের ছেলে।

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) বিকালে সাব্বির বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির পরেও সন্ধান পাননি। পরদিন শনিবার সকালে সাব্বিরের দাদা গ্রাম পাশের পুকুরের দিকে গিয়ে নাতির লাশ পুকুরের পানিতে ভাসমান দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

এদিকে, নাতির লাশ দেখে দাদা আছির উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে এর আগেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বির রহমানের লাশ উদ্ধার করে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’

 

 

খবরওয়ালা/আরডি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।