নাবালক উপদেষ্টাদের কারণে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন,নাবালক উপদেষ্টাদের কারণে দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরেছে।শুক্রবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুর বলেন, দেশে বিভাজন সৃষ্টি হচ্ছে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে সামনে আরও অসংখ্য পানির বোতল তাদের জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত অর্জন নয়। এদেশের কৃষক শ্রমিক জনতা সম্মিলিতভাবে ফ্যাসিজনের বিরুদ্ধে দাড়িয়েছি বলেই অপশক্তির পতন হয়েছে। এই বিপ্লবকে পুঁজি করে ওই সব উপদেষ্টারা ফায়দা লুটছে। জুলাই বিপ্লব সফল হয়েছে।

তিনি আরও বলেন, আদালতের রায় অমান্য করে ইশরাক হোসেনকে উপদেষ্টা আসিফ হোসেন শপথে বাধা সৃষ্টির কারণেই আজ এই ঐক্য নষ্ট হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।