নারায়ণগঞ্জে কিশোর হত্যার মূল হোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় কিশোর গ্যাং লিডার নাহিয়ান জয় ইভন হত্যার মূল হোতা সাইফুল ওরফে পাগলা সাইফুলকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইসদাইর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর রাতে ইসদাইর স্টেডিয়ামে সাইফুল ও তার দুই ভাই নাহিয়ান জয় ইভনকে কুপিয়ে জখম করে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যায়, পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সাইফুল বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

খবরওয়ালা/আশ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।