নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি, গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিপিডিসির নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্র থেকে ৬৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের একটি ট্রাক, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র ডাকাত পিলকুনি এলাকায় নির্মাণাধীন সাব-স্টেশনে হানা দেয়। তারা নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। এরপর বৈদ্যুতিক তার, কন্ডাক্টর ক্যাবল, ট্রান্সফরমার ক্যাবল, তামার তারসহ বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়, যার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

এ ঘটনায় উপকেন্দ্র কর্তৃপক্ষ ফতুল্লা মডেল থানায় মামলা করলে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে। সোমবার রাতে নারায়ণগঞ্জের সামাদ নগর ও ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মো. লিটন, রফিকুল, সাইদুল, আরিফ, সাগর মুন্সী, আক্তার ও রোমানকে ফতুল্লা থেকে এবং রিয়াজ ও শহিদুলকে ডেমরা থেকে ধরা হয়। তাদের কাছ থেকে ডাকাতি করা মালামালের ট্রাক, মোবাইল ফোন, তামার তার, ড্রিল মেশিন, কাটার মটর, লোহার গ্রিল, স্ট্যান্ড ফ্যান, চাপাতি, ছুরি ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তার লিটনের নামে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ৯টি মামলা রয়েছে। রোমানের নামে রয়েছে ৪টি মাদক মামলা, আর সাগর মুন্সির নামে একটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।