নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালালো স্বামী

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছে স্বামী।

সোমবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।

নিহত লাকি আক্তার (২৬) পটুয়াখালী জেলার বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে।

নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজারের কসাই শিপনকে (৪০) ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সের এক ছেলে ও ৬ বছর বয়সের এক মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকে তারা ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

রাতে লাকির স্বামী শিপন বাসায় ফোন করে জানায় লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপর বাসা থেকে লাকির বাবা মা ও পরিবারের অন্যান্য লোকজন এসে লাকির ঘরের বাহির থেকে দরজায় তালা লাগানো দেখেন। তখন বাড়িওয়ালাকে ডেকে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন লাকির নিথর মুখে ও গলায় আঘাতের দাগ চাদর দিয়ে শরীরের অর্ধেক ডাকা।

এরপর লাকিকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন। লাকির স্বামী শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এটা পারিবারিক কলহে হত্যা। হত্যার কারণ জানা যায়নি। নিহতের স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ খানপুর হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।