নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু বৃহস্পতিবার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: নারী উদ্যোক্তাদের নিয়ে তিন দিনব্যাপী বাণিজ্যমেলা শুরু হবে বৃহস্পতিবার(৬মার্চ)। দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ওয়েবের  আয়োজনে রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে বসবে এই মেলা।

মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গয়না ও নানা ধরনের সৃজনশীল পণ্য প্রদর্শিত হবে।

রাজধানীর ওয়েব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি নাসরিন আউয়াল মিন্টু। তিনি বলেন, ওয়েব এই মেলার মাধ্যমে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ওয়েব তার সিলভার জুবলি উদযাপন করতে যাচ্ছে। গত ২৫ বছরে সংগঠনটি দেশের হাজার হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেছে।

নাসরিন আউয়াল মিন্টু বলেন, এবারের মেলার বিশেষ আকর্ষণ হলো জুলাই কর্নার, যা জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে তৈরি করা হয়েছে। এই কর্নারের মাধ্যমে সেসব নারীর সাহসিকতা ও অবদানকে তুলে ধরা হবে।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।