না ফেরার দেশে অভিনেতা উত্তম মহান্তি

খবরওয়ালা বিনোদন ডেস্ক: বিনোদন দুনিয়ায় আবারও নক্ষত্রের পতন। না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি । ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। বিশেষ করে কলকাতা ও ওড়িশি বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দিল্লির গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

দীর্ঘ দিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা । সম্প্রতি নিউমোনিয়া ও সিরোসিস অফ লিভার ধরা পড়েছিল প্রবীণ অভিনেতার। দিল্লিতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় তাকে। চলতি মাসের শুরুতে প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবস্থার আরও অবনতি ঘটায় তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।

বাবার অসুস্থতা সম্পর্কে অভিনেতার ছেলে বাবিসান জানান, ‘ভুবনেশ্বরের একটি প্রথম সারির হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল উত্তম মহান্তিকে। পরে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। অবস্থার কোন উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা বর্ষীয়ান অভিনেতাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনে রাজধানীতে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় তাকে। কারণ, অভিনেতাকে অঙ্গ সহায়তার (অর্গান সাপোর্ট) মাধ্যমে সচল রাখা হয়েছিল।’

১৯৭৭ সালে সাধু মেহের পরিচালিত ‘অভিমান’ ছবি দিয়ে ওড়িয়া বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে তার। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়ায় আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তার সঙ্গে টলি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এক সময় জুটি বেঁধে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছিলেন। সেই সাথে অভিনেত্রীর স্ত্রী অপরাজিতার সঙ্গেও উত্তমের দর্শকদের প্রিয় জুটি ছিল। 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।