না ফেরার দেশে চলে গেলেন কবি, সাংবাদিক ও গীতিকার জুলফিকুর রহমান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক, মাইটিভি ও ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এ এস এম জুলফিকুর রহমান সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র এই সাংবাদিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাংবাদিকতার পাশাপাশি ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর গীতিকার, কবি, কলামিস্ট, সাহিত্যিক ও নাট্যকার ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে তার মরদেহ সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে তার নিজ বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা সরিষাবাড়ী গণময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সরিষাবাড়ী প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা শেষে শিমলা বাজার কেন্দ্রীয় করবস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, তিন মেয়ে ও ২ ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, জামালপুর জেলা প্রসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম হোসাইন, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, সাবেক অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ মনির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।