নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ইবি অ্যাকাডেমি কাউন্সিলের

fay 7 30 1 24 নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ইবি অ্যাকাডেমি কাউন্সিলের
ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমি কাউন্সিল। গতকাল সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২৭তম অ্যাকাডেমি কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান। তিনি বলেন, সাধারণ সভায় আমরা গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। সব শিক্ষকের মতামতের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় সেই সিদ্ধান্তই গৃহীত হয়েছে। সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, ডিনসহ সব বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন। এর আগে ২৩ জানুয়ারি সাধারণ সভায় নানান অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নিয়ে সর্বসম্মতভাবে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন শিক্ষক সমিতি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।