বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬, ১৫শে শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬, ১৫শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনে পুলিশের চিরুনি অভিযান: গ্রেপ্তার লক্ষাধিক, বিপুল অস্ত্র ও মাদক জব্দ মেকআপ আর্টিস্টকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড়

কলাম

নিরাপত্তাহীন নারী এবং দায়হীন সমাজ ও রাষ্ট্র

মনজুর রশীদ

প্রকাশ: ৯ই মার্চ ২০২৫, ৮:৩৮ এএম

নিরাপত্তাহীন নারী এবং দায়হীন সমাজ ও রাষ্ট্র
ছবি: খবরওয়ালা

বিগত বছরের জুলাই-আগস্ট মাসে বিগত সরকার উৎখাতের আন্দোলন চলাকালে ঐ সরকারের পেটোয়া সব বাহিনী দিয়ে অসংখ্য তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা আর হাজার হাজার গুলিবিদ্ধ মানুষের আহাজারির রেশ কাটতে না কাটতেই প্রতিনিয়ত নতুন করে আবির্ভূত হচ্ছে নতুন নতুন সংকট। সেই সংকটের মধ্যেই চারিদিকে এখন এক নতুন সংকট পুরো সমাজব্যবস্থাকে একটি মারাত্মক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। 

সম্পূর্ণ পুরুষতান্ত্রিক এক ভয়ংকর বীভৎস উৎসবের এই জোয়ারে ক্রমাগতভাবে বেড়েই চলেছে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও যৌন হয়রানির মত অনেকগুলো ঘটনা। এগুলোর মধ্যে বাদ পড়ছে না ধর্ষণ, দলগত ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের মত ঘটনাও। এসব ঘটনার মাত্রা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নগরে হচ্ছে, সমতলে হচ্ছে, পাহাড়ে হচ্ছে, হাওরে হচ্ছে, উপকূলীয় এলাকাগুলোতে হচ্ছে, ঘরে-বাইরে সবখানে হচ্ছে। সামাজিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় এখন এতটা ভয়াবহ রূপ নিয়েছে যে, শত চেষ্টা করেও আমরা আমাদের নারী ও শিশুদের রক্ষা করতে পারছি না।

যার সর্বশেষ উদাহরণ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনা। যেখানে এই মেয়েটার স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) এই ছোট্ট শিশুটিকে ধর্ষণ করে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যাচেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি কয়েকটি হাসপাতাল পেরিয়ে ঢাকার সিএমএম হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে! ঠিক এর আগেই গণমাধ্যম সূত্রে আমরা জানতে পারি গত ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে ‘ওড়না পরা’ নিয়ে হেনস্তা করার অভিযোগ ওঠে মোস্তফা আসিফ অর্ণব নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সহকারী বাইন্ডার। মেয়েটি মামলা করায় গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। ঘটনা শুধু এখানেই শেষ নয়, অভিযুক্ত ব্যক্তির পক্ষে এবং ওই মেয়ের বিরুদ্ধে একটি তৌহিদী জনতা নামের একটি গোষ্ঠী তৎপর হয়ে ওঠে। পরদিন জামিনে মুক্ত হওয়ার পর ওই ব্যক্তিকে ফুলের মালা দিয়ে, পাগড়ি পরিয়ে বরণ করে ওই গোষ্ঠী–সমর্থিত লোকজন।

গত ১ মার্চ ঢাকার মোহাম্মদপুরে ‘পাবলিক প্লেসে’ (জনপরিসরে) ধূমপান করাকে কেন্দ্র করে দুই নারীকে ‘মব’ (একদল উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে মেরে রক্তাক্ত করার ঘটনাও মিডিয়াতে এসেছে। তার কয়েকদিন আগে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ওই রাতে অন্তত একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন ডাকাতদলের হাতে। সেই সঙ্গে শ্লীলতাহানির শিকার হয়েছেন বাসটিতে থাকা ছয় নারী যাত্রীর সবাই বলে অভিযোগ উঠেছে। সব ঘটনা তো আর মিডিয়ায় আসেনা, তারপরও এরকম ঘটনায় আক্রান্ত কোন নারী বা শিশুর নাম উল্লেখ করার মাঝেই যুক্ত হচ্ছে নতুন কোনো নাম। কখনো শিক্ষক দ্বারা কোমলমতি নারী শিশু, বখাটে যুবকের লালসার শিকার কিশোরী বা তরুণী এমনকি বিবাহিত ও একাধিক সন্তানের জননী নারীও বাদ যাচ্ছে না ধর্ষক দলের থাবা থেকে। আমরা হয়ত ইতোমধ্যে জীবন সংগ্রামী শিক্ষিত নারী রুপার কথা ভুলে গেছি। বেঁচে থাকার তাগিদে যাকে ঘরের বাইরে বের হতে হয়েছিল, আর তার নির্মম পরিণতি হিসাবে গণপরিবহণে শুধু গণধর্ষণের শিকারই তাকে হতে হয়নি, অত্যন্ত নিষ্ঠুর কায়দায়  নৃশংসভাবে তাকে হত্যা করে মধুপুরের জঙ্গলে ফেলে চলে যায় হায়নাগুলো।

সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, প্রতি চব্বিশ ঘণ্টায় অন্তত নয়জন নারী ধর্ষিতা হচ্ছে আমাদের দেশে। এর মধ্যে কয়টা কেস নথিভুক্ত হচ্ছে? কতোগুলো ঘটনাই বা বাস্তবে জানা সম্ভব? ধর্ষণের অত্যাচার নীরবে সহ্য করাটাই এখন আমাদের সামাজিক রীতিতে পরিণত হয়েছে। এমনকি আমাদের দেশে সালিশি করে ধর্ষিতার সঙ্গে ধর্ষণকারীর বিয়ে দেওয়ার সনাতনী প্রথাও এই তথাকথিত ডিজিটাল যুগে চালু আছে৷‌ অত্যাচারী রাজা, জমিদাররা ধর্ষণ করতো নিজেদের অধিকার বলে৷‌ ধর্ষিতা চুপ করে থাকতো, নয়তো আত্মহত্যা করতো৷‌ সেই ধারা থেকে আমরা কি এখনও বের হতে পেরেছি?

গত এক বছরে বেশ কিছু নির্মম ঘটনা আমরা মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনী কি এমন কার্যকর পদক্ষেপ নিয়েছে তা বোধগম্য নয়। দেশে বিচারহীনতার সংস্কৃতি জোরদার হওয়াতে অপরাধীরা ক্রমেই বেপরোয়া হয়ে যাচ্ছে। তারা যা খুশি তাই করছে। কিন্তু তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কিংবা সামাজিক প্রতিরোধ কোনোটাই জোরদার হচ্ছে না। ফলে দেশটা ক্রমেই অপরাধীরদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। প্রশ্ন হলো, সাধারণ মানুষ যদি নিরাপদে থাকতে না-ই পারে তাহলে বিপ্লব বা অভ্যুত্থান যে নামেই স্বীকৃতি দিই আমরা কী কোন পরিত্রাণ নিশ্চিত করতে পারছি? অন্ধকারকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে থাকাটা গর্হিত অপরাধ৷‌ তাতে সমাজটাই সমাজবিরোধীদের মুক্ত রাজ্য হয়ে ওঠে৷‌ এভাবে চলতে থাকলে যে শাসকদলের শীর্ষ নেতৃত্বও তাদের নিয়ন্ত্রণ করতে পারে না – পতিত আওয়ামী লীগের সরকার তার অন্যতম উদাহরণ৷‌ আমাদের সমাজও যদি অপরাধীদের দখলে চলে যায়, মানুষ দাঁড়াবে কোথায়?

যৌন হয়রানি, ধর্ষণের মতো ঘটনাগুলোকে উপেক্ষা করার কোনও সুযোগ নেই। ধর্ষণের ফলে শুধু একটি নারীই ধর্ষিত হয় না, ধর্ষিত হয় নারী-পুরুষ নির্বিশেষে সমগ্র সমাজ। কারণ নারীর অসম্মান, মানবতার অসম্মান, পুরো সভ্যতার জন্যই মানহানিকর। খুনের ক্ষমা আছে, ধর্ষণের নেই৷‌ অপরাধ স্বীকার করলে খুনিকে ক্ষমা করা যেতে পারে৷‌ তার সংশোধনের সুযোগও গ্রাহ্য৷‌ ধর্ষণকারীর বেলায় সেটা খাটে না৷‌ কঠোরতম শাস্তি তাকে পেতেই হবে৷‌ দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন এ কথাই ঘোষণা করেছে৷‌

অথচ আমাদের দেশে এক দল মানুষ ধর্ষণ করছে বা নারীদেরকে ক্রমাগতভাবে উত্ত্যক্ত করছে, আরেক দল মানুষ চুপ থেকে প্রকারান্তরে তাদেরকেই অগোচরে সমর্থন যোগাচ্ছে। এর ফলে ধর্ষিত হচ্ছে আমাদের সামাজিক নীতিবোধ। ধর্ষণের ঘটনাগুলোতে যখন সামাজিক প্রতিরোধ গড়ে ওঠে না, একজন ধর্ষণ করে আর অন্যরা যখন নীরব থাকে কিংবা ধর্ষকের পক্ষে যাবতীয় যুক্তি আর সমর্থন নিয়ে দাঁড়িয়ে যায়, তখন তাকে সামাজিক ধর্ষণ ছাড়া আর কী বলা যায়? এটাই এখন আমাদের দেশে বেশি বেশি ঘটছে!

পুরুষতান্ত্রিক বিধানে যৌনতার অনুষঙ্গকে বহন করে চলার আবহমানকালীন অভ্যাস নারীদের মেনে নিতে হয়েছে বলে নিজস্ব এক সন্ত্রাসের জগতে বাঁচাটাই হয়ে দাঁড়িয়েছে তাদের অনিবার্য নিয়তি। সে জগতে অবিশ্বাস-ধস্ত নারী, পুরুষের প্রতিপক্ষে একা নারী। নারীর মন সেখানে অস্বীকৃত-উপেক্ষিত, কেবল আছে তার শরীরটুকু আর তাকে ঘিরে আদিমতার উল্লাস। ভোগের সেই উৎসবে শামিল শত-সহস্র-লক্ষ জন। নইলে ব্যক্তিগত শরীর-লালসা থেকে পারিবারিক বিবাদের আক্রোশ পর্যন্ত যেকোনো কারণেরই সহজ শিকার নারী, প্রতিশোধস্পৃহার সহজ নিবৃত্তি যৌন নির্যাতন, ধর্ষণ হবে কেনো? এই হিংস্রতার অনালোচিত বৃত্তে ধরা দিতে হয় কখনও উচ্চশিক্ষিত সপ্রতিভ নারীদেরকে, মানিকগঞ্জগামী লোকাল বাসের যাত্রী নিরীহ গৃহবধূকে, নারায়ণগঞ্জের হতদরিদ্র দর্জি বালিকাকে। আবার কখনও আট-নয় বছরের স্কুল ছাত্রীকে, মূক-বধির তরুণীকে, এমনকি দুই-তিন বছরের শিশুকন্যাকেও – কারও যেন নিস্তার নেই। নানা ঘটনা প্রবাহের আড়ালে ইতোমধ্যে আমরা হয়ত ভুলে গেছি সোহাগী জাহান তনুর কথা। সেনানিবাসের মতো একটি সুরক্ষিত এলাকায় কামার্ত পুরুষ তনুকে ধর্ষণের পর নির্বিঘ্নে পালিয়ে গেলো, অথচ এত বছর পার হওয়ার পরও কেউই কিছুই জানলো না, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা কিছুই করতে পারলো না। ভবিষ্যতে পারবে – সেই আশাও আজ ক্ষীণ!

নারী নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ এসব আর কেউ করে না, করি আমরা পুরুষরাই। কাজেই এ ব্যাপারে সবার আগে এগিয়ে আসতে হবে আমাদেরকেই। মানুষ হতে হলে মনুষ্যত্বকেই ঊর্ধ্বে তুলে ধরতে হবে, লাম্পট্যকে নয়। এটা মানবতার দায়।

আমাদের দেশে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা নিজেরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব ঘটনা ঘটাচ্ছি। কিন্তু এর জন্য কখনও অনুশোচনা প্রকাশ করি না। আত্মজিজ্ঞাসাও আমাদের মনে জাগে না। অনেক সময় কোনও নারী নির্যাতনের ঘটনা ঘটলে আমরা প্রতিবাদী হই। কিন্তু এই প্রতিবাদের মুহূর্তে নিজেদের দিকে তাকাতে ভুলে যাই। ভুলে যাই আমরা পুরুষ হিসেবে, অনেক সময়ই সচেতন বা অবচেতনে পুরুষতন্ত্রের অংশ হয়েছি। প্রত্যক্ষ নির্যাতনে শামিল না হলেও গোপন নির্যাতনে মদত দিয়েছি। এই মুহূর্তটি তাই নিজেদের সংশোধনের মুহূর্ত। তার চেষ্টা শুরু ও বাস্তবায়ন করার মুহূর্ত। আর তা না হলে যখন আমার আপনার কন্যা, মা-বোনেরা দানবের ভয়াল থাবায় ক্ষত বিক্ষত হতে থাকবে তখন প্রতিদান হিসাবে আমরাও হয়ত দেখতে পাবো প্রবহমান ‘Culture of Silence’ বা ‘নীরবতার সংস্কৃতি’ – যা চলছে দীর্ঘদিন ধরে আমাদের দেশে, আমাদেরই এই সমাজে আর আমাদেরই কারণে!

লেখক: মনজুর রশীদ, সমাজ বিশ্লেষক ও গবেষক।

মন্তব্য