নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে আছেন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। আরও অংশ নিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

এদিকে বিএনপির প্রতিনিধি দলে আছেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। গত নভেম্বরে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা নতুন দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সঙ্গে প্রথম বৈঠক।

সূত্র জানায়, বিএনপির প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রবেশ করেই বিকাল ৩টার পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তার চেম্বারে সাক্ষাৎ করেন।

বৈঠকে যোগ দেওয়ার আগে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতেই আমরা এখানে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন সংক্রান্ত কাজকর্মের বিষয়াদি সম্পর্কে আমরা অবহিত হতে চাই।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।