নুরের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ঢাকার বিজয়নগরে হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলেন, ভিপি নুরের ওপর হামলাকারী সব জাতীয় পার্টি ছাত্রলীগ এবং সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় অবিলম্বে আনতে হবে। ভিপি নুরের ওপর হামলা মানে বৈষম্য বিরোধী সব শিক্ষার্থীদের ওপর হামলা। বেলা ১১টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।