নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

বিক্ষোভে উত্তাল নেপালে আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিরাপত্তা শঙ্কা থাকায় দেশটি থেকে দেশে ফিরতে পারছিল না লাল-সবুজের দল। অবশেষে আজ বিমানবাহিনীর বিশেষ বিমানে করে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ত্রিভুবন বিমানবন্দর থেকে বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। এর ঘণ্টা দুয়েকের মধ্যে দেশে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি।

দুইটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচটি গোলশূণ্য ড্র করে বাংলাদেশ। কিন্তু একদিনের ব্যবধানেই নেপালের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারবিরোধী আন্দোলন রূপ নেয় সহিংসতায়। তাতে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়।

টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর। এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে জামালদের দেশে ফেরার ব্যবস্থা নেয়।

যদিও এদিন বেলা সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল জামালদের। তবে দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করার পর অবশেষে প্রায় ৩টার সময় তারা রওনা দেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।