নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে আবারও জেলা সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও জেলা সমাবেশ করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জলপথ–স্থলপথ অবরোধ এবং রেমিট্যান্স শাটডাউনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সংগঠনের প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম কাউসার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ফরহাদুল ইসলাম পাভেল, নোয়াখালী সংস্কার ফোরামের সভাপতি আম মাহমুদ, নিরাপদ নোয়াখালী চাই–এর সুবর্ণচর শাখার সভাপতি হেলাল উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সিনিয়র মুখপাত্র আপন আহমেদসহ নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।