নোরা ফাতেহির কন্ঠে নতুন গান: ‘ওহ মামা তেতেমা’

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে আবারও আলোচনায় এলেন নোরা ফাতেহি। প্রকাশ করেছেন তার নতুন গানের টিজার, যার শিরোনাম ‘ওহ মামা তেতেমা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন নোরা নিজেও, পাশাপাশি এতে পারফর্ম করতেও দেখা যাবে তাকে।

নোরার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন আফ্রিকান সংগীতশিল্পী রেইভ্যানি এবং জনপ্রিয় ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানের পোস্টার প্রকাশ করেছেন নোরা ফাতেহি।

আধুনিক ফ্যাশনের ছোঁয়ায় আফ্রো-ইনস্পায়ার্ড পোশাকে গানটির টিজারেই নজর কেড়েছেন নোরা। ইতোমধ্যে টিজারটি ভক্তদের মাঝে আগ্রহ তৈরি করেছে।

আগামী ৯ আগস্ট প্রকাশ পাবে গানটি। এর মধ্য দিয়ে নোরা আবারও প্রমাণ করলেন, তিনি শুধু অভিনেত্রী বা নৃত্যশিল্পীই নন, বরং একজন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংগীতশিল্পীও। এর আগেও জেসন ডেরুলোর সঙ্গে করা ‘স্নেক’ গানটি ইউটিউবে ১৩ কোটির বেশি ভিউ পেয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।