পদ্মায় গোসলে নেমে দুই ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর মৃত্যু

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল সোয়া ৩টার দিকে ফরিদপুর সদরের শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের ধলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিক্ষার্থী হলেন- গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ার শওকত হোসেনের ছেলে রিয়াজে রাব্বি তামিম (২১) এবং নোয়াখালীর সুধারাম থানার উত্তর শফিপুর গ্রামের মোজাম্মেল হক শামমের ছেলে আব্দুল্লাহ মারুফ (২০)। তারা ওই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুই ডুবরি সদস্য নদীর প্রায় ২০ ফুট নিচ থেকে ডুবন্ত অবস্থায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করে। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর দমকল বাহিনীর লিডার মো. নিসার আলী বলেন, ‘জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে মাধ্যমে  খবর পেয়ে দমকল বাহিনীর দুই ডুবরি সদস্য ডুবন্ত অবস্থায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করে। ধলার মোড় ঘাট এলাকায় তারা ডুবে গিয়েছিলেন। উদ্ধারকারীরা জানিয়েছে, নদীর ওই জায়গায় চোরাবালি ও পানির প্রবল ঘূর্ণি ছিল। এতে দুই শিক্ষার্থী তলিয়ে যায়।’

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ত্রিপল-ই বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন বলেন, ‘কলেজের ছয় বন্ধু দুপুরে পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় মারুফ ভেসে যায়। তাকে বাঁচাতে তামীম এগিয়ে গেলে দু’জনই স্রোতের তোড়ে ডুবে যায়।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘মৃতদের পরিবারের সদস্যরা এলে মরদেহ  হস্তান্তর করা হবে।’

খবরওয়ালা/এসআর 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।