পদ্মা নদীর একটি রুই মাছ সাড়ে ৪৯ হাজার টাকায় বিক্রি!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মৎস্য আড়তে ১৫ কেজি ওজনের পদ্মা নদীর একটি রুই মাছ সাড়ে ৪৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল ৩৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (৯ আগস্ট) ভোরে দৌলতদিয়া মৎস্য আড়তের আড়তদার দুলাল চালাকের ছেলে রেজাউল চালাকের আড়ত ও দেলোয়ারের আড়ত থেকে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে মাছের আড়ত বসে। সেখানে নদী থেকে ধরে আনা তরতাজা মাছগুলো জেলেরা বিক্রির জন্য নিয়ে আসেন। আজ ভোরে এক জেলে নদীর ১৫ কেজি ওজনের একটি বড় রুই মাছ বিক্রির জন্য রেজাউলের আড়তে নিয়ে আসেন। পরে মাছটি বিক্রি জন্য উন্মুক্ত নিলাম উঠলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কিনে নেন।

অপরদিকে, দেলোয়ারের আড়ত থেকে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ উন্মুক্ত নিলামে উঠলে একই ব্যক্তি ১২ কেজির চিতল মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় ও ৭ কেজি ওজনের চিতল মাছটি ১০ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার রুই মাছের ভালো চাহিদা রয়েছে। সচারাচর বড় সাইজের রুই মাছ খুব কম পাওয়া যায়। আজ ভোরে মাছ বাজারে ১৫ কেজি ওজনের রুই মাছ বিক্রির জন্য উঠলে আমি সেটা ৪৯ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছি। এ ছাড়া উন্মুক্ত নিলামে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ ৩৯ হাজার ৩০০ টাকা দিয়ে কিনেছি। মাছগুলো বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে। সামান্য লাভ রেখে মাছটি বিক্রি করে দেব।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের বিভিন্ন মাছ ধরা পড়ছে, যা তাদের জন্য লাভজনক হচ্ছে।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।