পদ্মা নদীর বাঁধ সংস্কার:প্রতি ফুটে খরচ ৪৪ হাজার

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উদ্যোগে রাজশাহী নগরীর পদ্মা নদীর বাঁধ সংস্কার কাজে অতিরিক্ত বরাদ্দ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে সরকারি অর্থ লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ১১০ মিটার দৈর্ঘ্যের ওই বাঁধ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে প্রতি মিটারে খরচ ১ লাখ ৪৭ হাজার ২৭৩ টাকা। আর প্রতি ফুটে খরচ পড়ছে ৪৪ হাজার ৪৮১ টাকা।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, শ্রীরামপুর এলাকার টি-গ্রোয়েন থেকে কেশবপুর বটগাছ পর্যন্ত ১১০ মিটার বাঁধ রক্ষায় বরাদ্দ এসেছে ১ কোটি ৮০ লাখ টাকা। এই প্রকল্পে বাঁধের ওপরের দিকে ১২ মিটার ব্লক এবং নিচে ১৫ মিটার বালুর বস্তা ফেলা হবে। ১ কোটি ৬২ লাখ টাকায় দরপত্রের মাধ্যমে কাজটি দেওয়া হয়েছে খাজা তারেক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

পাউবোর রাজশাহীর কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, অল্প একটু বাঁধ সংস্কারের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি ফুটের জন্য ৪৪ হাজার ৪৮১ টাকার অস্বাভাবিক বরাদ্দ দিয়ে সরকারি অর্থ লুটপাট করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

জরুরি এই সংস্কারের প্রাক্কলন করেছিলেন রাজশাহী পাউবোর উপসহকারী প্রকৌশলী আবু হুরায়রা। এ বিষয়ে মোবাইলে ফোনে জানতে চাইলে তিনি বলেন, কোনো প্রশ্ন থাকলে তথ্য অধিকার আইনে ফরম পূরণ করে আবেদন দিতে হবে। এর বাইরে তিনি কথা বলতে পারবেন না।

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।