পবিত্র রমজানে করণীয়

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মহান আল্লাহর তরফ থেকে মুসলিমদের জন্য বরকত ও রহমতের মাস হলো মাহে রমজান। আত্মশুদ্ধি ও গুনাহ মাফের সুবর্ণ সুযোগ রয়েছে এই পবিত্র মাস জুড়ে।রমজান মানুষের কাছে শান্তির বার্তা নিয়ে আসে।এই মাসে যেকোনো আমলেরই ফজিলত সাধারণ দিনের চেয়ে অনেক বেশি। 
আসছে রমজান মাস, চলুন জেনে নেওয়া যাক এই পবিত্র মাসের কিছু বিশেষ করণীয় কাজ সম্পর্কে:-
১. রোজা রাখা: রমজান মাসের প্রধান করণীয় হলো ফরজ রোজা রাখা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় ভোগ-বিলাস থেকে বিরত থাকাই হলো রোজা।

২. তারাবিহ নামাজ: রমজান মাসে এশার নামাজের পর তারাবিহ নামাজ আদায় করা সুন্নত। এই নামাজ রমজান মাসের বিশেষ একটি ইবাদত।

৩.কোরআন তেলওয়াত:রমজান মাসে কোরআন নাজিল হয়েছিলো। তাই এই মাসে কোরআন তেলওয়াতের বিশেষ ফজিলত রয়েছে।আমাদের প্রত্যেকের উচিত রমজানে বেশি পরিমাণে অর্থ বুঝে কোরআন তিলাওয়াত করা।

৪. দান-সদকা: রমজান মাসে দান-সদকার গুরুত্ব অনেক বেশি। এই মাসে দরিদ্র ও অভাবী মানুষদের বেশি বেশি সাহায্য করা উচিত

৫. ইতিকাফ: শেষ দশকের মাসনুন ইতিকাফ অত্যন্ত ফজিলতের আমল। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। (বুখারি, হাদিস : ২০২১)

৬. শবেকদর অন্বেষণ : ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত্রি জাগরণ করে সহস্র রজনি অপেক্ষা শ্রেষ্ঠ ও উত্তম রাত লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই রাতের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে পৃথক একটি সুরা নাজিল করা হয়েছে।
৭. দোয়া ও ক্ষমা প্রার্থনা: রমজান মাসে বেশি বেশি দোয়া করা উচিত। এই মাসে আল্লাহ তার বান্দাদের প্রতি অনেক বেশি ক্ষমাশীল থাকেন।

৮. সংযম ও ধৈর্য: রমজান মাসে সংযম ও ধৈর্য ধারণ করা খুবই জরুরি। এই মাসে রাগ, লোভ ও অন্যান্য খারাপ কাজ থেকে দূরে থাকা উচিত।

৯. আত্মীয়তার সম্পর্ক রক্ষা: রমজান মাসে আত্মীয়-স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা উচিত। তাদের সঙ্গে দেখাসাক্ষাৎ করা এবং তাদের খোঁজ-খবর নিয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা জরুরি।

১০. খারাপ কাজ থেকে বিরত থাকা: রমজান মাসে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত। মিথ্যা কথা বলা, গিবত করা, পরনিন্দা করা ইত্যাদি কাজ থেকে দূরে থাকতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

১১. নামাজ আদায়: রমজান মাসের রোজা রাখা যেমন ফরজ তেমনই ফরজ ৫ ওয়াক্ত নামাজ আদায় করা তাই নামাজের প্রতি যত্নশীল হতে হবে।

১২. রমজানের তাৎপর্য সম্পর্কে জানা: রমজান মাসের তাৎপর্য সম্পর্কে জানা উচিত। এই মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত।

১৩. বেশি বেশি নফল ইবাদত করা: রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করা উচিত। নফল নামাজ, বেশি বেশি জিকির ,মাফ চাওয়া ইত্যাদি।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।