পরকীয়ায় আসক্ত স্বামী, পিটিয়ে হত্যা করলেন স্ত্রীকে

খবরওয়ালা মফস্বল ডেস্ক: নীলফামারীতে পরকীয়ার আসক্ত স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী পরিমল দেবনাথসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরিমল দেবনাথ পরকীয়ায় আসক্ত হওয়ায় স্ত্রী পবী দেবনাথকে প্রায়ই মারধর করতেন। সোমবার বিকালেও স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়। এতে তার স্ত্রী গুরুতর অসুস্থ হলে পার্শ্ববর্তী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে পবী দেবনাথের মৃত্যু হয়।

এ ঘটনায় স্বামী পরিমলকে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নিহত পবী দেবনাথের পিতা সুদিন দেবনাথ।

ওসি আরজু মো. সাজ্জাদ জানান, মৃতের পরিবার অভিযোগ করেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।