পাঁচ বছর পর পর্দায় নিশো-নাবিলা জুটি

টানা পাঁচ বছর পর ছোটপর্দায় হাজির হতে চলেছে নিশো নাবিলার জুটি। সম্প্রতি শেষ হয়েছে ‘আঁকা’ নামে একটি সিরিজের শুটিং। আর সেই সিরিজেই আবারও দেখা মিলবে তাদের।

নির্মাতা জানান, ড্রামা, থ্রিলার, সাসপেন্স ঘরানার এ সিরিজের শুটিং কুরবানি ঈদের আগেই শুরু হয়েছে। যা সম্প্রতি শেষ হয়েছে।

নিশো বলেন, ‘আমাদের জুটির একাধিক সফল কাজ রয়েছে। আশা করি এটিও দর্শক পছন্দ করবেন। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাবিলা। সব মিলিয়ে সুন্দর একটি কাজ হয়েছে।’

নিশো অভিনীত সর্বশেষ সিরিজ ছিল ‘সাড়ে ষোল’। যদিও সিরিজটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে এবার ‘আঁকা’ সিরিজটি দিয়ে বাজিমাৎ করবেন বলেও আশা করছেন এ অভিনেতা।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।