পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারপিট ও দোকান লুট

চট্টগ্রামে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে রমজান আলী (১৮) নামের এক দোকানিকে মারপিট করে টাকা লুটের অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক দেয়াঙ বাজারে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় আহত দোকানির বাবা এয়াকুব মিয়া শনিবার রাতে আনোয়ারা থানায় মো. সুজন (৩০), মো. রিয়াজ (২৮), মো. সাগর (২৭), মো. মিজান (৩০), মো. পারভেজের (২০) নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা সবাই বৈরাগ এলাকার বাসিন্দা।

আহত দোকানি রমজান আলী বলেন, দীর্ঘদিন ধরে পারভেজ আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছে না। শনিবার রাতে টাকা দেওয়ার কথা থাকলে আমি তাকে ফোন দিই। ফোনে উত্তেজিত হয়ে লোকজন নিয়ে এসে আমাকে মারধর এবং দোকানে ভাঙচুর করে। তাদের আঘাতে চিৎকার করলে লোকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করে।

তিনি অভিযোগ করে বলেন, হামলাকারীরা আমার দোকানে ভাঙচুর চালিয়ে নগদ ৪০ হাজার টাকা, বিভিন্ন সিগারেট ও মালামাল লুট করে নিয়ে গেছে।

আহতের বাবা অভিযোগকারী এয়াকুব মিয়া বলেন, ‘এরা সবাই কিশোর গ্যাং। অন্য এলাকা থেকে এসে দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছিল না। রাতের আঁধারে দলবল নিয়ে দোকানে হামলার ঘটনায় পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।