পাকিস্তানি হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ৯

আফগানিস্তানের খোস্ট প্রদেশে পাকিস্তানের বোমা হামলায় অন্তত নয়জন আফগান নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু এবং একজন নারী রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আফগান সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান মধ্যরাতে হামলা চালিয়েছে। একই সময়ে উত্তরের কুনার এবং পূর্বের পাকিটা প্রদেশে হামলা চালিয়ে অন্তত চারজন সাধারণ নাগরিককে হত্যা করা হয়।

মুজাহিদ এক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্ববর্তী টুইটার) এক পোস্টে লিখেছেন, “পাকিস্তান সাধারণ মানুষের ঘরে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন শিশু (পাঁচজন ছেলে ও চারজন মেয়ে) মারা গেছে, অনেকের ঘর ধংস হয়ে গেছে।” এদিকে পাকিস্তান এই হামলা সম্পর্কে এখনও কিছু বলেনি।

তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার নিরাপত্তা বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের উপস্থিতির খবর পেয়ে ওই অভিযানে অংশ নেয়। পাকিস্তান তাদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে। পাকিস্তানের বাহিনী অভিযানের সময় সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আঘাত হানে এবং তীব্র বন্দুকযুদ্ধের পর ২২ খাওয়ারিজ সদস্যকে হত্যা করা হয়।

আইএসপিআর আরও জানায়, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতেই চলবে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।