পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন নিউজের স্থানীয় সাংবাদিক খাওয়ার হোসেনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সাংঘার এলাকায় একটি গাড়ির ভেতর থেকে তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সাংবাদিক খাওয়ার হোসেনের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। তার পৈতৃক বাড়ির সামনে, একটি রেস্তোরাঁর পাশে থেমে থাকা গাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাংঘার পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট (এসএসপি) আবিদ বালোচ জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং কীভাবে সাংবাদিকের মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘গাড়ির ভেতরে সাংবাদিকের হাতের মধ্যে একটি পিস্তল ছিল। এছাড়া তার মোবাইল ফোনও তার কাছেই পাওয়া গেছে।’

খাওয়ার হোসেন ডন নিউজের করাচি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর ঘটনা উদঘাটনে সর্বোচ্চ চেষ্টার নির্দেশ দিয়েছেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন। তার দল বর্তমানে সিন্ধ প্রদেশের ক্ষমতায় রয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ফ্রিডম নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধু সিন্ধ প্রদেশেই সাংবাদিকদের ওপর সহিংসতার ১৮৪টি ঘটনা ঘটেছে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।