পাকিস্তানে বোমা বিস্ফোরণ নিহত ১০

খবরওয়ালা অনলাইন ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে আলজাজিরা।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হারনাই এলাকায় যাওয়ার সময় শ্রমিকদের বহনকারী ট্রাকটিতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এ আঘাত হানে।

দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা শাহজাদ জাহরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হারনাই জেলায় এক হামলায় ১০ খনি শ্রমিক নিহত হয়েছেন।’

স্থানীয় সরকারি কর্মকর্তা সালিম তারিনও এএফপিকে বলেন, ‘শ্রমিকরা বাজারে যাওয়ার পথে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।’

আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রাস্তার পাশে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস পুঁতে রাখা হয়েছিল। কয়লা খনি শ্রমিকদের বহনকারী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সেটি বিস্ফোরিত হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি দূরবর্তী চালিত ডিভাইস হতে পারে।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।