পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৯

যাত্রীবাহী বাস খাদে পড়ে পাকিস্তানের পাঞ্জাবে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩০ জন। রবিবার (২৭ জুলাই) সকালে পাঞ্জাবের চকওয়াল জেলার বলকাসার ইন্টারচেঞ্জের কাছে বাসটি খাদে পড়ে যায়। সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানা যায়।

উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্রের মতে, বাসটি যখন ইসলামাবাদ থেকে লাহোর যাচ্ছিল তখন ইসলামাবাদ-লাহোর মোটরওয়ে এর বলকাসার ইন্টারচেঞ্জের কাছে বাসটির একটি টায়ার ফেটে যায়।এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে গাড়িটি খাদে পড়ে এবং উল্টে যায়।

পুলিশের এক বিবৃতি অনুসারে, আটজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে বাস চালকও ছিলেন।

বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। 

এদিকে উদ্ধারকারী সংস্থার জারি করা তালিকা অনুসারে, প্রাণ হারানো চার শিশুর মধ্যে একটি আট মাস বয়সী এবং একটি এক বছরের শিশুও রয়েছে। 

নিহতদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৪৫ বছর, আহতদের বয়স ১৬ থেকে ৫৫ বছরের মধ্যে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।