পাকিস্তানে স্বাধীনতা দিবস উৎযাপনে ফাঁকা গুলিতে নিহত ৩, আহত ৬০ জনের বেশি

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদ্‌যাপনে ফাঁকা গুলি ছুড়তে গিয়ে তিনজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, নিহতদের মধ্যে আট বছরের এক কন্যাশিশু ও এক বৃদ্ধ রয়েছেন। করাচির বিভিন্ন এলাকায় এ ঘটনাগুলো ঘটে।

আজিজাবাদে ছিটকে আসা গুলিতে ওই শিশুর এবং কোরাঙ্গিতে স্টেফান নামের বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া শহরের আরও বিভিন্ন স্থানে ৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ পাকিস্তান ৭৮তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে। তবে এসময় গুলি চালানোর ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় উদ্ধার কর্মকর্তারা জানান। এই প্রথাকে বিপজ্জনক ও বেপরোয়া উল্লেখ করে নিরাপদ উপায়ে দিবস উদ্‌যাপনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ফাঁকা গুলির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরআই নিউজের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতেই করাচিতে গুলিবিদ্ধ হয়ে ৪২ জন নিহত ও ২৩৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত পাঁচজন ডাকাতি ঠেকাতে গিয়ে প্রাণ হারান। এছাড়া ফাঁকা গুলির আঘাতেও মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ বলছে, এসব হত্যাকাণ্ডের পেছনে ডাকাতি প্রচেষ্টা, ব্যক্তিগত শত্রুতাসহ একাধিক কারণ রয়েছে। এর আগে গত বছর স্বাধীনতা দিবসে করাচিতে ৯৫ জন এবং তার আগের বছর ৮০ জন আহত হয়েছিলেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।