খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 29শে ভাদ্র ১৪৩২ | ১৩ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনায় দেখা গেলো ধীরগতি। প্রায় ৪০ ঘণ্টার পর জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হলো আজ শনিবার (১৩ সেপ্টেম্বর)।
এদিন দুপুর ২টা ২০ মিনিটের দিকে ২১টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।
ফলাফল ঘোষণায় দীর্ঘসূত্রতা ও প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোট গণনায় বিলম্ব, নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে যেমন শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তেমনি সামাজিক মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
এ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে শেষ নিমিশেই, আর ১১ হাজার ভোট গুনতে তিন দিন!’
তার এই ব্যঙ্গাত্মক পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে। অনেক ব্যবহারকারী সেখানে ক্ষোভ, হতাশা ও কৌতুকপূর্ণ মন্তব্য করেছেন।
আতিকুল হাসান নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘নির্বাচন কমিশন আছে ঝামেলায়। কার মন রাখবে- বিএনপি নাকি জামায়াত।’
আরেকজন, রাকিব মন্তব্য করেছেন, ‘ইতা মানুষে বুঝে।’
খবরওয়ালা/শরিফ