পাটিকাবাড়ীতে ক্রিকেট টুর্ণানেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

আজাদ সানিঃ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী মাতৃভূমি সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে ক্রিকেট টুর্ণানেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ জানুয়ারি) বিকেলে পাটিকাবাড়ীতে অনুষ্ঠিত সিজন-১ এর ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মাতৃভূমি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শেখ মতিয়ার রহমান কনকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই আকতারুজ্জামান। ৮ দলের খেলা শেষে ফাইনাল খেলায় মাজু টিম বয়েজ-ডম্বলপুর একাদশ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার সৌভাগ্য অর্জন করেন। খেলাটি পরিচালনা করেন মামুন রেজা ও মহন কুমার। মাতৃভূমি সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে এবং তমাল,  সোহাগ কমিটির সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত খেলায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী ৬ নং ওয়ার্ডের মেম্বার শেখ আবুল কাশেম, সাবেক খেলোয়ার শেখ রুবেল, খেলোয়ার আব্দুল মালেক, খেলোয়ার হেলাল উদ্দিন, মাতৃভূমি সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোছা পাপিয়া সুলতানা, বিশিষ্ট ব্যবসায়ী সাচ্চু, রনি আহাম্মেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।